প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ভালোবাসার জোয়ার: উপচে পড়া ভিড় | প্রিয় বরিশাল বরিশালে ভালোবাসার জোয়ার: উপচে পড়া ভিড় | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে ভালোবাসার জোয়ার: উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
ভালোবাসা দিবস

বরিশালে ভালোবাসার জোয়ার: উপচে পড়া ভিড়

ফাগুনের আগুন আর ভালোবাসা দিবসের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বরিশাল।

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নগরীর ফুলের দোকানগুলোতে এখন উৎসবের আমেজ।

তরুণ থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে প্রিয়জনের জন্য সেরা ফুলটি বেছে নিতে।

গোলাপের দাপট ও আকাশচুম্বী চাহিদা

দিবসটি উদযাপনে বরাবরের মতো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গোলাপ ফুলের।

বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে শুধু গোলাপ নয়, চাহিদাপত্র রয়েছে রজনীগন্ধা, জারবেরা এবং সূর্যমুখীরও।

ফুলের বাজারদর একনজরে:

  • গোলাপ: ৬০ – ৮০ টাকা (প্রতিটি)
  • রজনীগন্ধা: ৫০ টাকা (স্টিক)
  • গাঁদার মালা: ১২০ টাকা
  • সূর্যমুখী: ২০০ টাকা
  • জারবেরা ও অর্কিড: ৫০ – ৮০ টাকা

ভালোবাসার ভিন্ন ভিন্ন রূপ

দোকানে ফুল কিনতে আসা মিরাজ  হাসান মুন্না  বলেন, “প্রেমের দিনগুলো থেকে শুরু করে আজ বিয়ের পরও স্ত্রীকে ফুল দিই।

মৃত্যুর আগ পর্যন্ত এই ধারা বজায় রাখতে চাই।” অন্যদিকে, তানভির আহম্মেদ অভি এসেছেন মায়ের জন্য ফুল কিনতে।

তার মতে, ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার জন্য নয়, এটি মা-বাবা ও পরিবারের সবার জন্য।

ব্যবসায়ীরা জানান, এবার ফুলের দাম কিছুটা বেশি হলেও বিক্রি হয়েছে আশাতীত।

গাজী ফুল ঘরের মালিক মুজাহার গাজী বলেন, “সকাল থেকেই ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

দম ফেলার ফুসরত নেই আমাদের।”

আরও পড়ুন: বরিশালের স্থানীয় খবরের সব আপডেট পেতে এখানে ক্লিক করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102