প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে চরফ্যাশনে বিদ্যুৎ প্রতারক জুয়েলের কারবার | প্রিয় বরিশাল চরফ্যাশনে বিদ্যুৎ প্রতারক জুয়েলের কারবার | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

চরফ্যাশনে বিদ্যুৎ প্রতারক জুয়েলের কারবার

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

চরফ্যাশনে বিদ্যুৎ প্রতারক জুয়েলের কারবার

ভোলা জেলার চরফ্যাশন এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ান না হয়েও জুয়েল নামে এক ব্যক্তি নিজেকে পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান পরিচয় দিয়ে চলেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়ি ও বাজারে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রলোভন দেখিয়ে বহু সরল মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগী ও অফিস সূত্রের তথ্য অনুযায়ী, জুয়েল কখনও কখনও পল্লী বিদ্যুতের অনুমোদিত ইলেকট্রিশিয়ান জসিম ও সিরাজ ইসলামের স্বাক্ষর জাল করে অফিসে ফাইল পাস করাতেও সক্ষম হয়েছেন।

গতকাল সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, চর কচ্ছপিয়া ৪নং ওয়ার্ডে স্পট মিটিং এর কাজের সময় জুয়েল সক্রিয় ছিলেন। একই সঙ্গে দক্ষিণ আইচা বাজারের জিরো পয়েন্টে কর্ণফুলী অয়েল এন্ড ফলোয়ার মিল প্রোপাইটার মোঃ ফয়েজ উদ্দিন এর কাছ থেকে ক্ষুদ্র শিল্প লাইন নির্মাণের জন্য ৩ হাজার টাকা গ্রহণ করেছেন। ভুক্তভোগীদের ভিডিও ফুটেজও প্রতিবেদকের কাছে জমা আছে।

চরফ্যাশন পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (ডিজিএম) মিজানুর রহমান বলেন, “জুয়েল কে বা কেডা, জুয়েল নামে আমি কাউকে চিনি না।”

এ বিষয়ে স্থানীয়রা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং অভিযোগ যাচাইয়ের জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।

আরও বিস্তারিত খবরের জন্য ভিজিট করুন: প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102