প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গৌরনদীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার | প্রিয় বরিশাল গৌরনদীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

গৌরনদীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
গৌরনদীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
গৌরনদীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি :: বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদীতে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ঐ গ্রামের সিদ্দিক গাজীর পুত্র সুমন গাজী (২৭) কে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ধর্ষিতার মাতা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শারীরিক প্রতিবন্ধী ওই যুবতীকে বাড়িতে রেখে গত মঙ্গলবার দুপুরে তার মা বাইরে কাজে চলে যান। ওই সুযোগে প্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে একা পেয়ে সুমন গাজী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে পার্শ্ববর্তী এক নারী ছুটে এলে সুমন গাজী পালিয়ে যান। এরপর ওই নারী ঘটনাটি যুবতীর ছোট বোনের মাধ্যমে তার মাকে জানান।পরে মেয়েটির মা বাদী হয়ে ওইদিন রাতেই গৌরনদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গৌরনদী থানা-পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় এবং রাতেই অভিযুক্ত সুমন গাজীকে গ্রেফতার করে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, বাদী অভিযোগ করায় সুমন গাজীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্লীলতাহানি চেষ্টায় গ্রেফতার করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102