প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা | প্রিয় বরিশাল বরিশালে গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আক্রমণাত্মক মিথ্যা তথ্য প্রকাশ ও মানহানিকর সংবাদ প্রচার ও প্রকাশের অভিযোগ এনে নিউজ র্পোটাল বরিশাল টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক ও রিপোর্টার শাকিব বিপ্লবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল আইনজীবী সমিতির সদস্য ও ব্যাপিস্ট মিশন রোড এলাকার বাসিন্দা এস,এম ইশতিয়াক কবির রকি মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেণ। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে বাদী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

গত ৫ ফেব্রুয়ারি উত্তপ্ত বরিশাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ ঃ দমনে কৌশলী পরিকল্পনা এবং ৭ ফেব্রুয়ারি বরিশাল সিটি মেযরের ক্ষমতা খর্ব, শহরজুড়ে জোর গুঞ্জন শিরোনামে বরিশাল টাইমস নামক অনলাইনে ইলেকট্রনিকস ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। যা হলুদ সাংবাদিকতার সামিল। আসামি শাকিব বিপ্লব মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করেছেন তা সম্পূর্ন ভিত্তিহীন বানোয়াট ও কল্পকাহিনী মাত্র।

 

অভিযোগে উল্লেখ করা হয়, আসামি যাচাই-বাছাই না করে সম্পূর্ণ অনুমান নির্ভর অসত্য, অশ্লীল, মানহানিকর ও বাস্তবতা বির্বজিত বিভিন্ন কল্প কাহিনি সাজিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এছাড়া সংবাদে সরকারি উচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থার তথ্য উপাত্তের কথা উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত দুটি সংবাদে প্রধানমন্ত্রী সহ সিটি মেয়রের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে উল্লেখ করে বলা হয় একারণে বরিশাল মহানগর আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের হাজার কোটি টাকার মান হানি হয়। আসামী এর মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (২)(৩),২৯(১)(২),৩১(২)(৩) ধারার অপরাধ করেছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102