প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঝালকাঠিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত দাদা গ্রেফতার | প্রিয় বরিশাল ঝালকাঠিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত দাদা গ্রেফতার | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ঝালকাঠিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত দাদা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
ঝালকাঠিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
ঝালকাঠিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নলছিটি উপজেলার পূর্ব ষাটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই অভিযুক্ত শাহীন মীরাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিপীড়নের শিকার শিশুটির বাবার অভিযোগ, বুধবার বিকেলে তাঁর ৪ বছর বয়সের শিশুকন্যা তাদের বাড়ির উঠানে বসেছিল। এ সময় প্রতিবেশি দাদা শহীন মীরা শিশুটিকে তাঁর ঘরে ডেকে নিয়ে যায়। ঘরে তখন লোকজন না থাকায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে শাহিন মীরা।

পরে বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে শিশুটির শরীর ধৌত করে তাকে ঘরে পাঠিয়ে দেয়া হয়। এ সময় শিশুটির জামা-কাপড় ভেজা দেখে তার মা জানতে চাইলে সে তাকে যৌন নিপীড়নের ঘটনাটি জানায়।

বিষয়টি জানাজানি হলে নিজের ঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যায় শাহীন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে শিশুটির পরিবার।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে যৌন নিপীড়নের বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। বুধবার রাতেই অভিযুক্ত শাহীন মীরাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত শাহীন মীরাকে আজ কোর্টে প্রেরণ করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102