প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে করোনা টিকা নিলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান | প্রিয় বরিশাল বরিশালে করোনা টিকা নিলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে করোনা টিকা নিলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে করোনা টিকা নিতে হবে : পুলিশ কমিশনার
মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে করোনা টিকা নিতে হবে : পুলিশ কমিশনার

বরিশালে করোনা টিকা নিলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

দেশব্যাপী করোনাভাইরাস টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা গ্রহণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন গ্রহণ করেন।

এরপর পর্যায়ক্রমে টিকা নেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু বিএমপি কমিশনার) প্রকৌশলী শাহেদ চৌধুরীসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

টিকা গ্রহণ শেষে পুলিশ কমিশনার বলেন, ভ্যাকসিন নিয়ে মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে এগিয়ে এসে টিকা নিতে হবে। তিনি আরও জানান, করোনার শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে সাধারণ মানুষের পাশে রয়েছে পুলিশ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং জনগণকে উদ্বুদ্ধ করতেই আমরা অগ্রভাগে ভ্যাকসিন গ্রহণ করছি। এই টিকা সম্পূর্ণ নিরাপদ।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় বরিশালেও স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102