প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে চলছে ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন | প্রিয় বরিশাল বরিশালে চলছে ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে চলছে ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন

শামীম আহমেদ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
শামীম আহমেদ ॥ বরিশাল ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১১) ফেব্রয়ারী সকাল নয়টায় থেকে বিকাল চারটা পর্যন্ত আইনজীবী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারে নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনিত বাবলু-খোকনের (সাদা) প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক সহ ১১টি কার্যকরি পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনিত পান্না-রিয়াজ মালেক (নিল) প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক সহ ১১টি কার্যকরি পরিষদে প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্ধিতা করছেন।

আওয়ামী লগি সমর্থিত নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে এ্যাড. গোলাম মাসউদ বাবলু ও সাধারন সম্পাদক পদে এ্যাড.রফিকুল ইসলাম খোকন প্রতিদ্বন্ধিতা করছে।

এছাড়া এই প্যানেল থেকে সহ-সভাপতি লীলা রানী চক্রবর্তী,মোঃ সালাউদ্দিন (সিপু),অর্খ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান মিন্টু,যুগ্ম সম্পাদক পদেসুমন চন্দ্র হালদার ওএস.এম আতিকুল ইসলাম।নির্বাহী সদস্য পদে রয়েছে এস.এম তৌহিদুর রহমান,মুহাম্মদফিরোজ আলম সিকদার,মোঃ শহিদুল ইসলাম খলিফা ও মোঃ নুরে হোসেন।

অপরদিকে বিএনপি সমর্থিত (নিল) প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন সাবেক সাধারন সম্পাদক এ্যাড. নাজিম উদ্দিন আহম্মেদ পান্না, সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মির্জা মোঃ রিয়াজ হোসেন।

এছাড়া এ প্যানেলে সহ-সভাপতি পদে অসীম কুমার বাড়ৈ ও শেখ মেহেদী হাসান (শাহিন),অর্থ সম্পাদক আব্দুল মালেক,যুগ্ম সম্পাদক পদে মোঃ নিজাম উদ্দিন ও মোঃ শাহ্ আলম।

নির্বাহী সদস্য পদে মোঃ শাহিন উদ্দিন,মোঃ হারুন অর-রসিদ,আঃ রহমান চোকদার ও কাজী মাহমুদা।

নির্বাচনে ৮শত ৮৬ জন আইনজীবী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102