প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সুগন্ধা নদীতে নৌকা ডুবে | প্রিয় বরিশাল সুগন্ধা নদীতে নৌকা ডুবে | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

সুগন্ধা নদীতে নৌকা ডুবে

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
সুগন্ধা নদীতে নৌকা ডুবে

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে নৌকা ডুবে নূরে আলম সিকদার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের মগড় এলাকায় সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম সিকদার (৬৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ডালমারা গ্রামের হাশেম আলী সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটির তৈরি হাড়ি-পাতিল বিক্রি করার জন্য দুই শিশুকে নিয়ে নূরে আলম নৌকায় করে যাচ্ছিলেন। ঢাকাগামী বড় একটি লঞ্চ নদী দিয়ে যাওয়ার সময় স্রোত ও ঢেউ ওঠে। এতে নৌকায় থাকা নূরে আলম সিকদারসহ অপর দুই শিশু নৌকা উল্টে নদীতে পড়ে যায়।

নিহতের স্বজন মোস্তফা সিকদার জানান, পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, যথাযথ নিয়ম মেনে রাতেই নূরে আলমের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এ বিষয়ে থানা পুলিশকে কেউ অবগত করেনি। বিষয়টি নিয়ে ফেসবুক ও সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি। স্থানীয়ভাবেও কেউ কিছু এখনও জানাতে পারেননি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102