ঝালকাঠি নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়ন পরিষদ আগামী ১১ এপ্রিল ইউপি নির্বাচন কে সামনে রেখে ২নং মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত পার্থী এনামুল হক শাহিন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৮ মার্চ বিকালে নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আজিমের দপ্তরে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগমসহ ২নং মগড় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ।
এনামুল হক শাহীন জানান, দীর্ঘ প্রায় ১০ টি বছর আমি জনপ্রতিনিধি হিসাবে মগড় ইউনিয়ন বাসীর খেতমতে আছি। বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মগরের জনগনের পাশে আছি। আমার বাকী জীবন সুখে-দুঃখে ইউনিয়নের খেটে- খাওয়া সাধারণ মানুষের সাথেই থাকতে চাই।