প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনায় ভাতিজার হাতে চাচা খুন | প্রিয় বরিশাল বরগুনায় ভাতিজার হাতে চাচা খুন | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরগুনায় ভাতিজার হাতে চাচা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

প্রিয় ডেস্ক॥ বরগুনায় মিরাজ হোসেন ফয়সালের (২০) হাতে তার আপন চাচা সুলতান (৬০) খুন হয়েছেন। গতকাল সকাল দশটার দিকে বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল দশটার দিকে আদম আলীর ছেলে সুলতান মিয়া কলা গাছ লাগাতে যায়। কলা গাছ লাগাতে গেলে সুলতান মিয়ার ছোট ভাইয়ের ছেলে মিরাজ হোসেন ফয়সাল তাকে বাধা দেয়। একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক মুহূর্তে ফয়সাল তার চাচাকে শাবল দিয়ে বাড়ি মারে। এর পরে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। এর পরে স্থানীয় লোকজন সুলতান মিয়াকে আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। সেখানেও তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকায় আহত সুলতান আজ মারা যান।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, আমরা ঘটনাটি জেনে গোপন সংবাদের ভিত্তিতে শুনতে পেরেছি যে খুনি ভাতিজা তার চাচার লাশের গাড়ির সাথে ঢাকা থেকে আসতেছিল। আমরা তাৎক্ষণিক বরগুনা থেকে চৌকস একটি টিম মির্জাগঞ্জ গিয়ে রাস্তায় অ্যাম্বুলেন্স থামিয়ে খুনি মিরাজ এবং তার বাবাকে আটক করি। তবে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102