প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা, দুই-এক দিনে বৃষ্টির দেখা মিলতে পারে | প্রিয় বরিশাল তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা, দুই-এক দিনে বৃষ্টির দেখা মিলতে পারে | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা, দুই-এক দিনে বৃষ্টির দেখা মিলতে পারে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

প্রিয় ডেস্ক ॥ দেশের বিভিন্ন এলাকায় যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই।

সোমবার সকালে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

 

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। তবে ৭২ ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102