প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে সেনাবাহিনীর পক্ষ থেকে আইভি স্যালাইন বিতরণ | প্রিয় বরিশাল বরিশালে সেনাবাহিনীর পক্ষ থেকে আইভি স্যালাইন বিতরণ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরিশালে সেনাবাহিনীর পক্ষ থেকে আইভি স্যালাইন বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

প্রিয় ডেস্ক ॥ প্রচন্ড তাপদাহের মধ্যে দক্ষিনাঞ্চলে করোনার পাশাপাশি পানিবাহিত ডায়রিয়া রোগের সংক্রমন বৃদ্ধি পেয়েছে।এতে করে হাসপাতালগুলোতে যেমন রোগীর চাপ বেড়েছে, তেমনি দক্ষিনাঞ্চলের বিভিন্ন হাসপাতালে আইভি স্যালাইনের সংকটও দেখা দেয়।

 

বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। ধারাবাহিকতায় বরিশাল জেলা সিভিল সার্জনের নিকট ডায়রিয়া রোগীদের জন্য আইভি স্যালাইন হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনীর বরিশালস্থ শেখ হাসিনা সেনা নিবাস এর পক্ষ থেকে ক্যাপ্টেন সৈকত।

 

আজ সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেড এর আয়োজনে এক হাজার প্যাকেট আইভি স্যালাইন দেয়া হয়।

 

এছাড়া বরিশালের বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় আরো ২ হাজার আইভি স্যালাইন প্রদান করে সেনাবাহিনী।

 

বরিশালের সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন জানান, সম্প্রতি বরিশালহ উপকূলীয় এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পরায় স্যালাইনের সংকট তৈরি হয়। জনসাধারণের কথা চিন্তা করে সেনাবাহিনীর পক্ষ থেকে এই স্যালাইনগুলো সিভিল সার্জন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।

 

এরআগে রোববার বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীদের জন্য ১ হাজার প্যাকেট আইভি স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৬ পদাধিক ব্রিগেড (৬২ ই বেংগল) এর আয়োজনে ওই আইভি স্যালাইন দেয়া হয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটিতে।

 

এছাড়া করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বিভিন্নস্থানে সর্বসাধারণের মাঝে বিনামূল্যে নিরাপদ খাবার পানি বিতরণ করা করা হয়। সেসময় সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২ ইস্টবেঙ্গল ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত সহ অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রাকৃতিক দুর্যোগসহ বর্তমান করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ কর যাচ্ছে বলে জানান সেনা সদস্যরা।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102