চরফ্যাশন প্রতিনিধি ॥ জাতীয় দৈনিকের সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের নতুন ৪ জন সদস্যকে তাদের সংগঠনে অন্তর্ভুক্তি করাহয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি মো.ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এম. আমির হোসেন নতুন সদস্য পদে ৮টি আবেদন পত্রসহ সকল তথ্য উপাত্ত উপস্থাপন করলে উপস্থিত সদস্যগনের পরীক্ষা-নীরিক্ষা মোতবেক সর্ব সম্মতিক্রমে নতুন ৪ জন সদস্যকে নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম আবু সিদ্দিক, দৈনিক ইত্তেফাক চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,সমকাল প্রতিনিধি নোমান সিকদার,কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার মানবজমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার প্রমুখ।
যাচাই-বাছাই শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে এই ৪ সদস্যকে মনোনীত করেন। সদস্যরা হলেন জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি এম,নোমান চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিদিনের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী এবংআমার সংবাদ দক্ষিণ আইচা প্রতিনিধি সেলিম রানাকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের সুখে দুঃখে পাশে থেকে আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে।
এদিকে, নব নির্বাচিত ৪ সদস্যকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন সুধী মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।