প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঝালকাঠির নলছিটিতে পাটিবেত বাগানে আগুনের ঘটনায় থানায় জিডি | প্রিয় বরিশাল ঝালকাঠির নলছিটিতে পাটিবেত বাগানে আগুনের ঘটনায় থানায় জিডি | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

ঝালকাঠির নলছিটিতে পাটিবেত বাগানে আগুনের ঘটনায় থানায় জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

নলছিটি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে শীতলপাটি তৈরির কাচামাল পাটিবেত বাগান দুষ্কৃতকারীদের আগুন পুড়ে গেছে। রোববার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্বকামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে বাগানের মালিক বিবেকানন্দ পাটিকর নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাগানের মালিক বিবেকানন্দ পাটিকর বলেন, রোববার দুপুরে হঠাৎ পাটিবেত বাগান থেকে ধোয়া দেখা যায়। পরে আগুন নেভানোর অনেক চেষ্টা করেও বাগান বাঁচানো যায়নি। আগুন ও ধোয়ায় পাটিবেত বাগানের অধিকাংশ গাছ পুড়ে ও মরে গেছে। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, এমনিতেই লকডাউন ও করোনার কারণে শীতলপাটি বিক্রি প্রায় নেই বললেই চলে। এরপরে বাগান পুড়ে যাওয়ায় কাঁচামাল সংকটের কারণে দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়তে হবে। আমরা আগুন লাগার বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

স্থানীয় শীতলপাটি শিল্পীরা জানান, এই গ্রাম ও পাশের গ্রাম মিলিয়ে অন্তত ৫০ ঘর শিল্পী পরিবার আছে। যাদের প্রধান পেশা শীতলপাটি তৈরি করা। বংশ পরম্পরায় তারা শীতলপাটি বানিয়ে বাজারে বিক্রি করে আসছেন। বাগান ধ্বংস হয়ে যাওয়ায় তাদের জীবিকা নিয়ে তারা উদ্বিগ্ন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা বিজয় দত্ত বলেন, বাগানের ভিতর জুয়া ও মাদক সেবনের ঘটনা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মোল্লারহাট ইউপির চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার বলেন, ‘আমার কাছেও এটি দুষ্কৃতিকারীদের কাজ বলে মনে হচ্ছে। এরকম আগুন লাগার ঘটনা এই প্রথম এবং বিষয়টি দুঃখজনক।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, পাটিবেত বাগানে আগুনের ঘটনায় বাগানের মালিক একটি জিডি করেছেন। জিডির বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102