প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে শরণখোলায় মাছের ঘের থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার | প্রিয় বরিশাল শরণখোলায় মাছের ঘের থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

শরণখোলায় মাছের ঘের থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

প্রিয় ডেস্ক॥ শরণখোলায় মাছের ঘের থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে

বাগেরহাটের শরণখোলায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘের থেকে সাপটি উদ্ধার করা হয়। ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির অজগরটিকে রাতেই বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। পরে স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও টাইগার টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। পরে অজগরটি শরণখোলা স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। ১৫ ফুট লম্বা অজগরটির ওজন ২৫ কেজি।

 

তিনি আরও বলেন, খাবারের সন্ধানে আসা কমপক্ষে ৭০টি অজগর সাপ গত এক বছরে গ্রাম থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102