প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনায় চাচার ভয় ভাতিজার পরিবার হুমকির মুখে | প্রিয় বরিশাল বরগুনায় চাচার ভয় ভাতিজার পরিবার হুমকির মুখে | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরগুনায় চাচার ভয় ভাতিজার পরিবার হুমকির মুখে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার ৫ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের গাবতলী গ্রামের বাসিন্দা দিনমজুরি জামাল ভূইয়ার পুত্র মোঃ সাইদুল ভূঁইয়ার সাথে গড়া জাল নিয়ে মোহাম্মদ মানিক ভূঁইয়া সাথে কথার কাটাকাটি হয় একপর্যায়ে মানিক ভূঁইয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ভাতিজা সাইদুল সহ তিনজনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটির তদন্ত করার জন্য সদর থানায় প্রেরণ করেন। তদন্ত সাপেক্ষে ডাকাতি মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। উপায়ন্তর না পেয়ে মোঃ মানিক ভূঁইয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে সাইদুরের পরিবারের উপর বিভিন্নভাবে অমানুষিক নির্যাতন চালায় এতে তিনি ক্ষান্ত না হয়ে থানা ও বিজ্ঞ আদালতে পর্যায়ক্রমে তিনি আরও চারটি মামলা সাইদুল এর বিরুদ্ধে দায়ের করেন। স্থানীয়রা বলেন মানিক ভূঁইয়া সন্ত্রাসী ও প্রভাবশালী হওয়া তার বিরুদ্ধে এলাকার জনসাধারণ মুখ খোলেন না ।তিনি তার ভাতিজারে বিভিন্ন মামলা-হামলা দিয়ে পরিবারের উপর নির্যাতন করে এলাকাছাড়া করছেন। এ বিষয়ে সাইদুল বলেন আমাকে তিন-চারটা মিথ্যা মামলা দিয়ে আমাকেও নিঃস্ব করে দিয়েছে চাচা। জায়গা জমি বিক্রি করে আমি নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছি ।আমি ও আমার পরিবার তার ভয়ে
পালিয়ে বেড়াই সে যে কোন সময় আমাকে আমার পরিবারকে খুন গুম করে ফেলবেও মিথ্যা মার্ডার মামলা দিবে বলে আমাকে তিনি হুমকি দেন।এ বিষয়ে বরগুনা সদর থানায় আমি একটি সাধারণ ডায়েরি করে রেখেছি চাচার বিরুদ্ধে। এ বিষয়ে মানিক ভূঁইয়া বলেন সাইদুলের বিরুদ্ধে আমার মামলা চলমান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102