প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ২৪ ঘণ্টায় কালবৈশাখী হতে পারে | প্রিয় বরিশাল ২৪ ঘণ্টায় কালবৈশাখী হতে পারে | প্রিয় বরিশাল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় কালবৈশাখী হতে পারে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

প্রিয় প্রতিবেদক॥ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। অবশ্য এখন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি। তবে দুই অঞ্চল ও তিন বিভাগে আজ কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের সাত অঞ্চল ও পাঁচ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু অঞ্চলে তা প্রশমিত হতে পারে।

বুধবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এই ২৪ ঘণ্টা পরবর্তী তিনদিনের শুরুর দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102