বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে জনকল্যান পরিষদের ১ শ হত দরিদ্র পরিবার খাদ্য সহায়তা পেল। এতে ওই পরিবারগুলো হাসি ফুটল। হঠাৎ করে অসহায় পরিবারগুলো খাদ্য সহায়তা পেয়ে ঈদের আনন্দ বইছে।
আজ বেলা ১১ টায় বেতাগী বাসস্ট্যান্ডে পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে প্রত্যেক সদস্যেকে চাল,আলু, তেল, পেয়াজ, চিনি,সেমাই, ছোলা বুট, জুস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাব ও কালের কন্ঠ’র শুভ সংঘের সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বিষখালী সম্পাদক আবদুস সালাম সিদ্দিকী, সাংবাদিক রিয়াজুল ইসলাম।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান সঞ্চালনা করেন জনকল্যান পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।