প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গৌরনদীতে ফেসবুক গ্রুপের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান | প্রিয় বরিশাল গৌরনদীতে ফেসবুক গ্রুপের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান | প্রিয় বরিশাল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

গৌরনদীতে ফেসবুক গ্রুপের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

প্রিয় ডেস্ক ॥ মাটির টানে সবুজের প্রানে ফেসবুক গ্রুপের অর্থায়নে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩৬টি অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, চিনিসহ নয় প্রকারের খাদ্য সহায়তা ও মাক্স বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া।

মাটির টানে সবুজের প্রানে ফেসবুক গ্রুপের এডমিন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সচিব মাহাতাব হোসেন প্রমুখ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102