প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরের কাউখালীতে ১৮জনের করোনা শনাক্ত, পাঁচ বাড়ি লাল পতাকা | প্রিয় বরিশাল পিরোজপুরের কাউখালীতে ১৮জনের করোনা শনাক্ত, পাঁচ বাড়ি লাল পতাকা | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

পিরোজপুরের কাউখালীতে ১৮জনের করোনা শনাক্ত, পাঁচ বাড়ি লাল পতাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে ১৮জনের করোনা সংক্রমণ ঘটেছে । করোনার দ্বিতীয় ধাপে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন ব্যাপক তৎপর থাকলেও আক্রন্তের ঘটনায় জনমনে উদ্বিগ্ন অবস্থা বিরাজ করছে।

নতুন করে সংক্রমণ ঠেকাতে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা উপজেলা সদরে করেনা আক্রান্ত পাঁচ বাড়ি কঠোর লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন।

জানাগেছে, কাউখালীতে চলমান করোনা সংকটকালে প্রশাসন ব্যাপক প্রচারণা ও লকডাউন কর্মসূচি কঠোরভাবে বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে চলতি সপ্তাহে ১৮জন করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে লাল পতাক উড়িয়ে পাঁচবাড়ি সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করে প্রশাসন। এসব বাড়িতে প্রশাসন খাদ্য উপকরণ সহায়তা দিয়ে তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

বিষযটি নিশ্চিত করে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খারেদা খাতুন রেখা বলেন, উপজেলা সদরের আইরন, হাজীপাড়া ,রঘুনাথপুর ও আমড়াজুরি মহল্লার গৃহবধূ সেলিনা হোসেন, মেহেদী হাসান, মফিজুল ইসলাম,নয়ন খান ও ব্যাংকার রাকিব হাসানের বাড়িতে লাল পতাকা উড়িয়ে সম্পূর্ণ লকডাউনে রাখা হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, ১৮ জন করোনা সংক্রমণের মধ্যে ১৩জন চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন। বাকি পাঁচ জন সম্পূর্ণ হোমকোয়রেন্টাইনে রেখে প্রয়োজনী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102