প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বজ্রপাতে প্রাণ হারালো শিক্ষার্থীর | প্রিয় বরিশাল বজ্রপাতে প্রাণ হারালো শিক্ষার্থীর | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বজ্রপাতে প্রাণ হারালো শিক্ষার্থীর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১ মে, ২০২১

প্রিয় ডেস্ক ॥ কক্সবাজারের কুতুবদিয়ায় কালবৈশাখী ঝড়ের কবল থেকে ক্ষেতের লবণ রক্ষা করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক শিক্ষার্থী।

শনিবার (১ মে) ভোররাত ৩টার দিকে উপজেলার লেমশীখালীর লবণ মাঠে তিনি মারা যান।

নিহত মুহাম্মদ সোহেল আকবর (১৯) উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফার পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ২০২০ সালে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

লেমশীখালীর বাসিন্দা উপজেলা আদালতের আইনজীবী সহকারী হাছান মাহমুদ সুজন জানান, ১৮তম রমজানের সাহরির সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়।

বৃষ্টি ও ঝড়ের কবল থেকে লবণ রক্ষা করতে সোহেল অন্যদের সঙ্গে লবণের মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে একটি বজ্রাঘাতে মাঠে অচেতন হয়ে পড়ে যান সোহেল।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কুতুবদিয়া থানার ওসি জালাল উদ্দীন বজ্রপাতে শিক্ষার্থী সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102