প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে হেফাজতের সহসভাপতিসহ দুই নেতা গ্রেফতার | প্রিয় বরিশাল হেফাজতের সহসভাপতিসহ দুই নেতা গ্রেফতার | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

হেফাজতের সহসভাপতিসহ দুই নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ হেফাজতের হরতালকে কেন্দ্র করে ময়মনসিংহে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে (৬৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার অপরজন হলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হক (৫২)।

 

রোববার (২ মে) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের নামে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাইপাস সড়কে বাসে আগুন, পুলিশের ওপর হামলাসহ নাশকতার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।

তিনি আরও বলেন, ওই মামলায় মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে সদরের মাইজভারী মাদরাসা থেকে ও হাফেজ মাওলানা মনজুরুল হককে নগরীর ছোটবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, আগের মামলায় গ্রেফতার দেখানো হলেও সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে নতুন আরেকটি মামলার প্রস্তুতি চলছে। সোমবার (৩ মে) রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102