প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত তিমি | প্রিয় বরিশাল সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত তিমি | প্রিয় বরিশাল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত তিমি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। এ নিয়ে ২২ দিনের মাথায় একইস্থানে ভেসে এল তিনটি মৃত তিমি।

রোববার (২ মে) বেলা তিনটার দিকে তৃতীয় মৃত তিমিটি ঠিক দ্বিতীয়টির স্থানে ভেসে আসে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

 

তিনি জানান, ভেসে আসা তৃতীয় মৃত তিমিটি আগেরগুলো চেয়ে ছোট। এর আকার ২০-২২ ফুট মতো। তবে মাথা ও লেজ নেই। এটি পঁচে প্রায় গলে গেছে। ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে ২০-২৫ দিন আগে এবং গভীর সাগরে মারা গেছে।

এই মৃত তিমিটিও অন্য দুইটির মতো পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

প্রসঙ্গত, ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতের দুটি বৃহৎকার মৃত তিমি ভেসে এসেছিল। সেগুলো একইস্থানে পুঁতে ফেলা হয়েছে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102