প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন | প্রিয় বরিশাল গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় এক কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে।

শনিবার (১ মে) দুপুরের দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরকলমি গ্রামের সাহাদাত নগরের খাল পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাত ১১টায় নির্যাতিত কিশোরের মা এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (২ মে) সকালে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আইয়ুব খান (১৭) ওই এলাকার জাবেদ হোসেনের ছেলে। কিশোরটি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নির্যাতিত কিশোরের মামা ইউছুফ জানান, তার ভাগিনা আইযুব খান দরিদ্র পরিবারের সন্তান। তারা খুব কষ্ট করে চরএলাহী ইউনিয়নের চরকলমি গ্রামে ৫ বিঘা জমিতে ইরি-বোরো ধান বর্গা চাষ করে। শনিবার স্থানীয় জাহাঙ্গীরের ১৪টি গরু আইয়ুবদের ধানি জমিতে পড়ে ধান খেয়ে ফেলে। এটা দেখে আইয়ুব গরুগুলোকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করে ধান খেত থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনা দেখে গরুর মালিক জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়। গরু মারধরের অভিযোগে জাহাঙ্গীর তার ছেলে মাসুদ ও ভাড়াটিয়া সন্ত্রাসী সাইফুলসহ আইয়ুবদের বসত বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আইযুব এবং তার মাকে তাদের বাড়িতেই বেধড়ক মারধর করে। এক পর্যায়ে হামলাকারীরা আইয়ুব খানের মাকে মারধর করে বসত ঘরে ঢুকিয়ে দেয়।

ওই সময় আইযুব খানকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে হামলাকারী জাহাঙ্গীরের বাড়ির একটি কড়ই গাছের সঙ্গে দুই হাত বেঁধে ঘণ্টাব্যাপী অমানুষিক নির্যাতন চালায়। খবর পেয়ে ভুট্টু নামে এক স্থানীয় দোকানদার আইয়ুব খানকে উদ্ধার করে নিয়ে আসে।

চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘নির্যাতনের শিকার ওই কিশোরের পরিবার আমার কাছে এসেছে। বিষয়টি অমানবিক। আমি তাদেরকে আইনের আশ্রয় নিতে বলেছি।’

ওসি মীর জাহেদুল হক রনি জানান, কিশোরের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে। এ ঘটনায় তার পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102