প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু | প্রিয় বরিশাল পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২ মে, ২০২১
sylhetBD24

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার ভোর রাতে উপজেলার টিয়াখালী ইউপির ইটবাড়িয়া বালিয়াতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করে।

উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে ভোরবেলা লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়। নিহত সিয়াম হোসেন আপন খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ও সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে বালীয়াতলী খেয়াঘাটের দিকে যাবার সময় মোটরসাইকেল নিয়ে ছিটকে একটি ঘরের ওপর পরে সিয়াম হোসেন আপন। এসময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। সেহরী খাওয়ার শেষ সময়ে এমন ঘটনা ঘটেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ দায়ের করেনি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102