প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালসহ সারাদেশে হতে পারে শিলাবৃষ্টি আছে কালবৈশাখীর পূর্বাভাস | প্রিয় বরিশাল বরিশালসহ সারাদেশে হতে পারে শিলাবৃষ্টি আছে কালবৈশাখীর পূর্বাভাস | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরিশালসহ সারাদেশে হতে পারে শিলাবৃষ্টি আছে কালবৈশাখীর পূর্বাভাস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক॥ রাজধানীসহ সারাদেশেই কিছুটা কমে এসেছে তাপপ্রবাহ। বিশেষ করে রোব ও সোমবার কালবৈশাখী ঝড়ের পর থেকেই কমে গেছে গরমের অনুভূতি। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে, যা আগামী ৩ দিনও অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (৪ মে) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ৪২টি অঞ্চলের মধ্যে ৩০টিতে ঝড়বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় ৪০ মিলিমিটার। আর ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102