প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মাদরাসা অধ্যক্ষকে প্রকাশ্যে গুলি! | প্রিয় বরিশাল মাদরাসা অধ্যক্ষকে প্রকাশ্যে গুলি! | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

মাদরাসা অধ্যক্ষকে প্রকাশ্যে গুলি!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ বগুড়ায় প্রকাশ্যে মহাসড়কে মোজাফ্ফর হোসেন (৬০) নামের এক মাদরাসা অধ্যক্ষকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুরের জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত মোজাফ্ফর হোসেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

জানা যায়, মোজাফ্ফর হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশা করে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথে কৃষি কলেজের সামনে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে।

এরপর তারা প্রকাশ্যে মোজাফফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।

সুকাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফফর হোসেন পেশায় কবিরাজ। তিনি একটি কওমি মাদরাসার অধ্যক্ষ ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, মোজাফফর হোসেনের সঙ্গে থাকা দুই যাত্রী ঘটনাটি দেখেছেন। তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102