প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে মায়ের সাথে অভিমানে দিবালোকে কলেজছাত্রীর আত্মহত্যা | প্রিয় বরিশাল উজিরপুরে মায়ের সাথে অভিমানে দিবালোকে কলেজছাত্রীর আত্মহত্যা | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

উজিরপুরে মায়ের সাথে অভিমানে দিবালোকে কলেজছাত্রীর আত্মহত্যা

উপজেলার প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
তজুমদ্দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, লাপাত্তা স্বামীর পরিবার

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে মায়ের সাথে অভিমান করে দিবালকে এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বেলা ১১টায় কাংশী গ্রামের ছাত্রীর বসতঘর থেকে ঝুলন্ত ল্শা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের কাংশী গ্রামের আনিচুর রহমান হাওলাদারের মেয়ে এইচ.এস.সি পড়ুয়া ছাত্রী আফরিন আক্তার (১৭) কে গত বুধবার রাতে মা লিপি বেগম লেখাপড়া নিয়ে সামান্য রাগারাগি করেন। এতে অভিমান করে ওই ছাত্রী নিজের বসতঘরের দ্বোতলায় আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। প্রথমে মা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন ও স্থানীয়রা জড় হয়। এরপর থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান একদল চৌকস পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারেরর কোন অভিযোগ না থাকলেও ছাত্রীর আকস্মিক আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনকি বিভিন্ন জনের মধ্যে কানাকানি চলছে। তবে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কোন রহস্য উদঘাটন হয়নি।

মাতা লিপি বেগম জানান, আমার মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। আমার মেয়ের সাথে কোন ছেলেরও প্রেমের সম্পর্ক নেই।

মডেল থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঔই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102