প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে চরমোনাইতে অগ্নিকান্ডে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু | প্রিয় বরিশাল চরমোনাইতে অগ্নিকান্ডে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

চরমোনাইতে অগ্নিকান্ডে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মে, ২০২১

প্রিয় ডেস্ক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ডিঙ্গামানিক গ্রামের একটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ঘরে থাকা মাঈনুদ্দিন নামে ১৫ বছরের এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন। সে ওই বাড়ির বাসিন্দা আ ন ম মহিউদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার (০৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে চরমোনাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ হেলাল উদ্দিন জানান, ঘরটি বেশ বড়, সেখানে ৪ টি পরিবারের বসবাস। যাদের প্রত্যেক্যের আলাদা রান্নাঘর ছিলো।

আর সেই রান্নাঘরের গ্যাসের চুলা থেকেই মঙ্গলবার ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহুর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পরে।তিনি জানান, স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসলেও, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসেই আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে আগুন লাগার সাথে সাথে ঘর থেকে সবাই বের হতে পারলেও শারিরীকভাবে কিছুটা প্রতিবন্ধী মাঈনুদ্দিন পারেননি।

তার আগুনে পুরেই মৃত্যু হয়। এছাড়া ঘরের সকল মালামাল আগুনে পুরে গেছে। ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশানের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, ঘটনাস্থল সদর স্টেশন থেকে ২৪ কিলোমিটার দূরের পথ ছিলো।

এছাড়া রাস্তাও সরু ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে সক্ষম হয়। দুঃখের বিষয় হলো শারিরীক প্রতিবন্ধী ১২-১৩ বছরের কিশোর মাঈনুদ্দিন ঠিক ভাবে হাটতে না পারায় সে ঘর থেকে আগুন লাগার সময় বের হতে পারেনি। তাই আগুনে পুরেই তার মৃত্যু হয়।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102