প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি গ্রেফতার | প্রিয় বরিশাল রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি গ্রেফতার | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ রাজধানীর বংশা‌লে রিকশাচালককে মারধরের অভিযোগে সুলতান আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মে) পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক-এআইজি (মি‌ডিয়া) মো: সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একজন সংবাদকর্মী মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান।

সেই ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে থাপ্পড় মারছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারালে পাশ থেকে লোকজন এগিয়ে আসে।

এআইজি বলেন, ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন ফকিরকে নির্দেশনা দেয় নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে।

এরই পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বংশা‌ল এলাকার বাড়িওয়ালা এবং প্রভাবশালী।

তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ সদরদফতর।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102