প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে মাদকের আসর থেকে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে থানা পুলিশ | প্রিয় বরিশাল উজিরপুরে মাদকের আসর থেকে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে থানা পুলিশ | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

উজিরপুরে মাদকের আসর থেকে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে থানা পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

উজিরপুর প্রতিনিধি॥ উজিরপুরে মাদকের আসর থেকে ৩ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় উজিরপুর পৌরসভার ইচলাদী বাসস্টান্ডের নিকটবর্তী আহমেদ রনির খালের উপরে নির্মিত তিনতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের রুমে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এস.আই সুদেব, এ.এস.আই আইয়ুব আলী, মোঃ হাসান আহমেদ, এইচ.এম আবুল বাশারসহ কতিপয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে ইয়াবা সেবন অবস্থায় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে নাইম হাওলাদার(১৯), উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের মুন্না ফকিরের ছেলে সম্রাট ফকির(২২), মাদার্শী গ্রামের শ্যামল হালদারের ছেলে সুব্রত হালদার(২১) কে গ্রেফতার করে।

এ সময় তাদের ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ ৪পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ৫মে উজিরপুর মডেল থানা পুলিশের এস,আই সুদেব বাদী হয়ে মাদক দ্রব্য আইনে ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন, মামলা নম্বর ৫। আসামীদেরকে ৬ মে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102