নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ছয় হাজার ৪শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শুক্রবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই অর্থদন্ড দেওয়া হয়।
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় নগরীর চকবাজার, নতুন বাজার, নথুল্লাবাদ, পুলিশ লাইন রোড ও বাংলা বাজার এলাকায় দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় মাস্ক না পরায় ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ছয় হাজার ৪শ টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম সুব্রত বিশ্বাস দাস ও নিরুপম মজুমদার।
উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।