প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ | প্রিয় বরিশাল বরিশালে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরিশালে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মে, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সূরক্ষা নিশ্চিত করতে বরিশালের বিভিন্ন মসজিদের মুসুল্লিদের মাঝে স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও বরিশালের সন্তান মোঃ ফাইজুল ইসলাম (নিক্সন সজিব)।

গতকাল (৬মে বৃহস্পতিবার) এই স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় নিক্সন সজিবের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাসে করোনার মহামারী থেকে সাধারণ জনগণকে সচেতন সচেতন থাকার পরামর্শ ও বরিশালের বেশ কয়েকটি মসজিদের মুসুল্লিদের ব্যবহারের জন্য প্রতিটি মসজিদে ৫বক্স সুরক্ষা মাস্ক,২টি সেনিটাইজার এবং মসজিদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমান সাবান বিতরন করেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে ।

তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে করোনা মহামারির মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য দাদার নেতৃত্বে সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যে যার অবস্থান থেকে নিরলসভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, জনসাধারণের স্বাস্থ্য সূরক্ষা নিশ্চিত করতে ছাত্রলীগের কর্মীদের নিয়ে মাস্ক বিতরণ কার্যক্রম চালানো হয়েছে।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে মাস্কটা ব্যবহার অতি জরুরি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ করেছি। ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এই কাজ অব্যাহত থাকবে বলে জানান এই নেতা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102