প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে এক পশলা স্বস্তির বৃষ্টি | প্রিয় বরিশাল বরিশালে এক পশলা স্বস্তির বৃষ্টি | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরিশালে এক পশলা স্বস্তির বৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে রবিবার (৯ মে) দুপুরে এক পশলা বৃষ্টির পর সন্ধায় আবারও নামলো স্বস্তির বৃষ্টি। বৃষ্টিতে ভিজে গেছে গোটা মহানগরী। এতে গত তিন-চার দিনের ভ্যাপসা গরমের অবসান ঘটেছে। স্বস্তি নেমে এসেছে পুরো শহরজুড়ে।

গত দুই দিন আকাশ ছিল মেঘলা। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বৃষ্টি হওয়ার কথা থাকলেও তা হয়নি। কিন্তু আজ দুপুর ও সন্ধায় দুই দফা বৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে ঘরে ফেরা মানুষদের। হুট করেই বৃষ্টি নামায় ভিজে যান অনেকেই।

আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।

 

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খেপুপাড়ায় ৩৭ মিলিমিটার। এর বাইরে রাজারহাট ও সন্দ্বীপে ৪, ডিমলা, দিনাজপুর ও রাঙামাটিতে ২, সৈয়দপুর ও মাইজদীকোর্টে ৩, হাতিয়ায় ২৪, সিলেটে ৫, বগুড়ায় ৩২, বদলগাছিতে ২১, রংপুরে ৬, ভোলায় ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া বরিশাল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ ঢাকায় ৩৫ দশমিক ৫, ময়মনসিংহে ২৯ দশমিক ৮, চট্টগ্রামে ৩৩ দশমিক ৮, সিলেটে ৩০, রাজশাহীতে ৩১ দশমিক ৫, রংপুরে ২৯ দশমিক ৮, এবং বরিশালে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102