প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাকেরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু | প্রিয় বরিশাল বাকেরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বাকেরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ মে, ২০২১

প্রিয় ডেস্ক ॥ বরিশালের বাকেরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কালু।

তার বাড়ি দুমকি উপজেলায়।উপজেলার পেয়ারপুর ব্রীজের পূর্ব পাশে দুপুর ২টার এ দূঘটনা ঘটে।

ওই সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বিজলি চমকালে কয়েকজন লোক পেয়ারপুর বাজারের একটি দোকানে আশ্রয় নেয়।

দোকানে স্থান না হওযায় তাদের মধ্যে একজন দোকানের নীচে আশ্রয় নেয়। কিন্ত তাতেও শেষ রক্ষা হয়নি।

বজ্রপাতের মৃত্যু ছোঁবল তাকে মেরে ফেলে। তার সঙ্গীরা দোকানে ঢুকলেও ছোট দোকান থাকায় জায়গা না পেলে ওই ব্যক্তি দোকানের নিচে আশ্রয় নিয়েছিলো।

বজ্রপাতে দোকানের পাশের একটি রেইন্ট্রি গাছ পুরোপুরি ফাটল ধরে। গাছটির উপরেই বজ্রপাত হয়েছিল।

গাছটির কাছাকাছি যারা কাছাকাছি ছিলো তারা দোকানের নীচে আশ্রয় নিলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।

বাকিদের শরীরে হালকা তাপ লেগেছে। স্থানীয় ঐ দোকানদার বলেন, তার পায়ে বজ্রপাতের আঘাত লেগে অবস হয়ে গেছে।

মৃত ব্যক্তির মাথা ফেটে রক্ত বের হয়। মৃত লোকটির সঙ্গীরা জানায় , তারা কাজের জন্য পটুয়াখালীর দুমকি থেকে পেয়ারপুর বাজারে এসেছিলেন।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102