প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভোলায় চুরি করতে গিয়ে মেম্বার প্রার্থীর ভাই আটক | প্রিয় বরিশাল ভোলায় চুরি করতে গিয়ে মেম্বার প্রার্থীর ভাই আটক | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

ভোলায় চুরি করতে গিয়ে মেম্বার প্রার্থীর ভাই আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ মে, ২০২১

ভোলা প্রতিনিধি॥ বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামে সিঁদ কেটে ঘর চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন ভোলার রাজাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল খালেকের ভাই মনির (২৭) ওরফে চোরা মনির।

রোববার মধ্যরাতে ওই গ্রামের নিজাম ঢ়াড়ীর বসতি ঘর চুরি করতে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনির রোববার মধ্যরাতে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান জানান, মনিরের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। মনির একজন চিহ্নিত চোর বলেও জানান তিনি।

মনিরের ভাই রাজাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল খালেকের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি তাঁর পদপদবী গোপন রেখে জানান, সম্ভাব্য ইউপি সদস্য নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102