প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আমতলী পৌরসভার ৪৬২১ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল | প্রিয় বরিশাল আমতলী পৌরসভার ৪৬২১ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

আমতলী পৌরসভার ৪৬২১ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

আমতলী প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবার। সোমবার বিকেলে আমতলী পৌরসভা মিলনায়তনে এ ঈদ উপহার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের হতদরিদ্র মানুষের ঈদ উৎসবের কথা বিবেচনা করে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে এ উপহারের আওতায় আনা হয়।

সোমবার বিকেলে ওই পরিবারগুলোর মধ্যে আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারের প্রত্যেক পরিবারকে ঈদ উপহার হিসেবে ৪’শ ৫০ টাকা তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র মোঃ মতিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম কাওসার, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন

প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল আলম নবীন, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, মোঃ সামসুল হক চৌকিদার, নারী কাউন্সিলর মোসাঃ লিপি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মনের কষ্টের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন।

তিনি আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন। ওই ঈদ উপহার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরন করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102