প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে খেয়াঘাট তো নয় যেন মরন ফাদ! | প্রিয় বরিশাল উজিরপুরে খেয়াঘাট তো নয় যেন মরন ফাদ! | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

উজিরপুরে খেয়াঘাট তো নয় যেন মরন ফাদ!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার ২টি ব্যাবসায়ী বন্দরের মানুষের সরাসরি যোগাযোগের মাধ্যম সন্ধ্যা নদীর শিকারপুর খেয়া ঘাটটি যেন এখন মরন ফাদে পরিনত হয়েছে।

ওই ঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুকি নিয়ে খেয়াঘাট দিয়ে পরা পার করলেও জেলা পরিষদ তেমন কোন পদক্ষেপ না নেয়ায় সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করছেন।

সরোজমিনে খেয়া ঘাটে পরিদর্শনে গিয়ে দেখা যায় উজিরপুর উপজেলার শিকারপুর খেয়া ঘাটে ট্রলার দিয়ে মানুষ উঠা নামা করার সিড়িটি ভেঙ্গে পরে আছে বালু’র বস্তা দিয়ে কোন মতে মানুষ উঠা নামা করছেন।

ঘাটের ইজারাদার মো: শহিদ মাঝি জানিয়েছেন তিনি অল্প কদিন আগে ঘাটের ইজারা নিয়েছেন তবে ঘটে মানুষ উঠা নামা করা সিড়িটি ভেঙ্গে নদীতে পরে যাওয়ার কারনে সাধারন যাত্রীরা ঝুকি নিয়ে খেয়া পারাপার করছেন।

শিকারপুর বাজারের ব্যাবসায়ী রাকুদিয়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান সেপাহী জানিয়েছেন তিনি প্রতিদিন ২ বার ওই খেয়া ঘাট দিয়ে পারাপার হচ্ছেন ঘাটের সিড়িটি ভেঙ্গে নদীতে পরে গেলেও জেলা পরিষদ মেরামত বা সংস্কার করার উদ্যোগ না নেয়ায় তারা জীবনের ঝুকি নিয়ে বাধ্য হয়ে উঠা নামা করছেন।

শিকারপুর বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ও হাট,বাজার ইজারাদার শাকিল মাহমুদ বাচ্চু জানিয়েছেন, সন্ধ্যা নদীর দু পারের মানুষের জন্য গুরুত্বপূর্ন এ খেয়াঘাটটি এখন নাজুক আবস্থায় সাধারন মানুষ জীবনের ঝুকি নিয়ে খেয়া পারাপর হচ্ছেন।

ঘাটের সিড়িটি ভেঙ্গে নদীতে পড়ে গেলেও জেলা পরিষদ মেরামত বা সংস্কার করার কোন উদ্যোগ নেয়নি। খেয়া ঘাটের করুন দশার কারনে শিকারপুর হাট ও বাজার বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরিশাল জেলা পরিষদে সদেস্য এস এম জামাল হোসেন জানিয়েছেন বিষয়টি তিনি মৌখিক ভাবে শুনেছেন লিখিত ভাবে জানালে জেলা পরিষদ খেয়া ঘাটের সিড়ি নির্মান করবেন।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102