প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে যাত্রী পারাপার ভোলায় ১৫টি ট্রলারসহ ১২ মাঝি আটক | প্রিয় বরিশাল যাত্রী পারাপার ভোলায় ১৫টি ট্রলারসহ ১২ মাঝি আটক | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

যাত্রী পারাপার ভোলায় ১৫টি ট্রলারসহ ১২ মাঝি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

ভোলা প্রতিনিধি ॥ ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার দিয়ে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে ১২ জন ট্রলার মাঝিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ১৫টি ট্রলার আটক করা হয়।

সোমবার (১০ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ড এদের আটক করে।
আটকৃতরা হলেন, বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ: রহিম, মো: রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষীপুরের মজুচৌধুরীরহাট, মতিরহাট ও ভোলার ইলিশার বিভিন্ন এলাকায়।

ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল এ তথ্য নিশ্চিত করে জানান, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিলো ট্রলার মালিকরা।

 

এসময় সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ জন মাঝিকে আটক করে এবং ১৫টি ট্রলার জব্দ করে।

পরে কোস্টগার্ড আটককৃতদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে মেরিন কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102