প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনার আমতলীতে অটোসহ চোর আটক | প্রিয় বরিশাল বরগুনার আমতলীতে অটোসহ চোর আটক | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরগুনার আমতলীতে অটোসহ চোর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

আমতলী প্রতিনিধি ॥ আমতলী উপজেলার একে স্কুল চৌরাস্তা থেকে রবিবার রাতে অটোচোর চক্রের হোতা মো. আরিফ হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।

সোমবার আরিফকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, গত শনিবার আমতলী পৌর শহরের ছুড়িকাটা এলাকা থেকে মো. সোহেল রানার একটি অটোগাড়ী চুরি হয়।

সোহেল পৌর শহরের বিভিন্ন এলাকায় অটো খুঁজতে থাকে। দুই দিনে সন্ধান পায়নি। রবিবার রাতে গাড়ী মালিক সোহেল আমতলী একে স্কুল চৌরাস্তা এলাকায় চোর আরিফকে অটোসহ ধরে ফেলে এবং মারধর করে।

পরে অটো মালিক মো. সোহেল রানা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে চোর আরিফকে অটোসহ থানায় নিয়ে আসে এবং আমতলী হাসপাতালে চিকিৎসা দেন।

এ ঘটনায় সোহেল রানা বাদি হয়ে আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, অটোগাড়ীসহ চোর আরিফ হোসেন মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102