প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মঠবাড়িয়ায় হাতে খড়ির ফাউন্ডেশনের আয়োজন “এক ব্যাগ ঈদ আনন্দ” | প্রিয় বরিশাল মঠবাড়িয়ায় হাতে খড়ির ফাউন্ডেশনের আয়োজন “এক ব্যাগ ঈদ আনন্দ” | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

মঠবাড়িয়ায় হাতে খড়ির ফাউন্ডেশনের আয়োজন “এক ব্যাগ ঈদ আনন্দ”

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ দক্ষিণ উপকূলের জেলে পরিবারের শিশুদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন।

জেলে শিশুদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নানারকম সব চমৎকার আয়োজন করে সংগঠনটি।

প্রতি বছরের ন্যায় এবছরও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বলেশ্বর নদী তীরবর্তী খেজুরবাড়িয়া জেলে পল্লীর শিশুদের নিয়ে আয়োজন করে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রজেক্ট উৎসবের একটি সিজন ‘এক ব্যাগ ঈদ আনন্দ’।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। উপস্থিত শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য এবং মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতন বার্তা দেয়া হয়।

শিশুদেরকে পড়াশুনায় মনোযোগী করতে শিক্ষামূলক আলোচনা হয়। সবশেষে উপস্থিত সকল শিশুর হাতে তুলে দেয়া হয় ‘এক ব্যাগ ঈদ আনন্দ’ প্রয়োজনীয় ঈদ সামগ্রী।

রবিবার ০৯ মে ২০২১ বিকেলে খেজুরবাড়িয়া জেলে পল্লীর শিশুদের নিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন চন্দ্র মিস্ত্রী সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হাতে খড়ি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জয়া হাওলাদার, প্রচার সম্পাদক বেল্লাল খান রানা, হাতে খড়ি ফাউন্ডেশন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি পলাশ বৈরাগী, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,

সাংগঠনিক সম্পাদক দুর্জয় তালুকদার, সুস্মিতা অধিকারী, রিয়াজুল ইসলাম রাসেল, ইসমাইল হাওলাদার, সুমাইয়া মাহমুদ সায়মা, স্থানীয় বিষ্ণু সরকার, শুভাকাঙ্ক্ষী মনোজ ঘরামী, মোঃ নাহিদ, তুফান খান প্রমুখ।

পরবর্তীতে দ্বিতীয় ধাপে ওই দিনই রাত ৮ ঘটিকার সময় বরিশাল শহরের বেশ কিছু অসহায় নবীন প্রবীণদের হাতে তাদের পরিবারের জন্য ‘এক ব্যাগ ঈদ আনন্দ’ ঈদ সামগ্রী তুলে দেন হাতে খড়ি ফাউন্ডেশনের বরিশাল মহানগর শাখা ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ হাওলাদার, সহ-সভাপতি উজ্জল কুমার সাংগঠনিক সম্পাদক শান্ত মিত্র বরিশাল মহানগর সভাপতি শ্যামল দাস, বিনোদ ভক্ত প্রমুখ।

হাতে খড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবেল মিয়া নাহিদ জানান, ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে জেলে পরিবারের শিশুদেরকে বিনামূল্যে পড়াশুনা করানোর পাশাপাশি তাদের জন্য নানারকম সব আয়োজন করে আসছে হাতে খড়ি ফাউন্ডেশন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রি সজিব জানান, ফাউন্ডেশনের যাত্রার পর থেকে আমরা উপকূলের জেলে পল্লীর শিশুদের জীবনমান উন্নয়নে তাদের নিয়ে নানারকম কার্যক্রম করে আসছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক কাজে অংশগ্রহণ করায় জাতীয় পুরস্কার “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০” অর্জন করে প্রতিষ্ঠানটি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102