প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু | প্রিয় বরিশাল পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

কলাপাড়া প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া গ্রামে রবিবার রাতে শাহিনুর নামে এক গৃহবধুর পানিতে পরে রহস্য জনক মৃত্যু হয়েছে। আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শাহীনুর গাড়ী চালক মো. মহিবুল্লার স্ত্রী। আমতলী থানা পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানাগেছে, কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া গ্রামের রফেজ খানের ছেলে মো. মহিবুল্লাহ ২০০০ সালে স্বরুপকাঠি উপজেলার কামারকাঠি গ্রামের আউয়াল মোল্লার মেয়ে শাহিনুরকে প্রেম করে ঢাকায় বসে বিয়ে করেন।

তাদের এক পুত্র সন্তান রয়েছে। গত বছর প্রাণঘাতী করোনা ভাইরাস শুরু হলে স্বামী মহিবুল্লাহ স্ত্রী শাহিনুরকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।

গত দের বছর ধরে শাহিনুর বাড়ীতে বসবাস করে আসছে। রবিবার সন্ধ্যায় গৃহবধু শাহিনুর পানি আনতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে এমন দাবী শ^শুর রফেজ খানের। ঘন্টাখানের পরে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা।

পরে ওইদিন রাতে শ^শুর বাড়ী সংলগ্ন কলাপাড়া হাসপাতালে না নিয়ে ২০ কিলোমিটার দুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শাহাদাত হোসেন তাকে মৃত্যু ঘোষনা করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত গৃহবধুর বোন তানিয়া আক্তার অভিযোগ করে বলেন. আমার বোনকে নির্যাতন করে তার শ^শুর বাড়ীর লোকজন মেরে ফেলে পানিতে পরে মরে যাওয়ার নাটক করছে। আমি এ ঘটনার বিচার চাই।

গৃহবধু শাহিনুরের শ^শুর মো. রফেজ খান বলেন, আমার পুত্রবধুর আগে থেকেই মৃগী রোগ ছিল। রবিবার পানি আনতে গিয়ে পুকুরে পরে মারা গেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, গৃহবধুর মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় পুলিশে খবর দিয়েছি। পুলিশ এসে মরদেহ নিয়ে গেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, গৃহবুধর মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরো বলেন, ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102