প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: আটক ২৭ | প্রিয় বরিশাল বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: আটক ২৭ | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: আটক ২৭

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের মাটিলা ও সামন্তা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৭ জন আটকে করেছে বিজিবি।

সোমবার (১০ মে) ভোরে ওই উপজেলার সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।
মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশে করেছে এমন খবর পেয়ে বিজিবির সদস্যা ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে আট জনকে আটক করা হয়। আটকদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা যায়।

এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় আইনে তাদের নামে মামলা হয়েছে।

বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান, বিজিবির ওই কর্মকর্তা। সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে করোনার সংক্রমণের আশঙ্কা করছেন সীমান্তের বাসিন্দারা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102