প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরের কাউখালীর আবাসনে বঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন পোশাক নিয়ে ছুটে গেলেন ইউএনও | প্রিয় বরিশাল পিরোজপুরের কাউখালীর আবাসনে বঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন পোশাক নিয়ে ছুটে গেলেন ইউএনও | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

পিরোজপুরের কাউখালীর আবাসনে বঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন পোশাক নিয়ে ছুটে গেলেন ইউএনও

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী আবাসনের বঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন পোশাক নিয়ে ছুটে গেলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা।

আজ বৃহস্পতিবার বিকালে আবাসনের ৫০জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক নিয়ে হাজির হয়ে নিজ হাতে পড়িয়ে দিয়েছেন। শিশুরা নুতন পোষাক পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে। এসময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশুরা নুতন পোষাক পেয়ে ইউএনওকে ধন্যবাদ জানায়। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা বলেন, আমরা সবাই জানি মহামারী করোনার কারনে আমাদের সবারই আয় অনেক কমে গিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা তাদের জীবন বেশি ক্ষতি হয়েছে । সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার ক্ষতিগ্রস্ত মানুষকে মানবকি সহায়তা বিতরণ করছেন।

গতকাল আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখলাম আমরাজুড়ী আবসনে শিশুরা বললো আমাদের কোন ঈদ নাই, আমাদের নুতন জামা নাই। সেটা দেখে আমি পোস্টদাতার সাথে যোগাযোগ করে শিশুদের সংখ্যা যেনে আমি একেবারে নিজস্ব ভাবে কিছু জামা-কাপড় কিনে ওদের কাছে নিয়ে আসলাম।

আমার খুবই ভালো লাগছে। যে বাচ্চা গুলো নুতন জামা পেয়ে তারা নাচানাচি করছে।

উল্লেখ্য , বঞ্চিত শিশুদের ঈদের নুতন পোশাক দিয়ে সহায়তা করতে এগিয়ে আসবেন কোন হৃদয়বান ব্যাক্তি এই শিরোনামে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে, ইউএনও’র নজরে আসায় নুতন পোষাক নিয়ে আবাসনে ছুটে যান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102