নেছারাবাদ প্রতিনিধি॥ নেছারাবাদে ত্রিশটি রোজা রেখেছে ৯ বছর বয়সি মারিয়াম সোয়াদ। মারিয়াম সোয়াদ সাত বছর থেকেই পবিত্র রমজান মাসের ত্রিশটি রোজাই রেখে আসছে। মারিয়াম উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা।
সে এবার চতুর্থ শ্রেনীতে পড়ে। তার বাবা মো. আনোয়ার হোসেন একটি জাতীয় দৈনিক পত্রিকায় উপজেলা প্রতিনিধি পদে সাংবাদিকতা করছেন। মারিয়াম সোয়াদ রোজা রাখার পাশাপাশি তার মায়ের সাথে পড়ছে তারাবির নামাজও।
মিষ্টভাষির এ ছোট মেয়েটি বলে, রোজা রাখতে তার খুব ভাল লাগে। প্রথম প্রথম মা বাবার দেখা দেখি অল্প অল্প করে রোজা রাখতাম। মায়ের সাথে নামাজও পড়তাম। আমার সাত বছর বয়স থেকে পুরো ত্রিশ রোজা রাখছি একই সাথে তারাবির নামাজও পড়ছি।
মারিয়াম সোয়াদের রোজা নামাজ করার এত আগ্রহে তার বাবা মা খুবই খুশি। তার বাবা মা সবার কাছে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।