নিজস্ব প্রতিবেদক ॥ করোনা মহামারীর এই সংকটকালে পটুয়াখালির দুমকিতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের ঘরে ঘরে কিছুটা হলেও ঈদ আনন্দ উপভোগ করার লক্ষে একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের অন্যতম নেত্রী রেজোয়ানা হিমেল।
নিজের টাকায় দুই শতাধিক পরিবারকে তিনি ঈদ সামগ্রী উপহার পৌঁছে দিয়েছেন। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে তিনি এসব উপহার সামগ্রীর প্যাকেট পৌছে দেয়ার কাজ শুরু করে বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে শেষ করেন।
যাতে রয়েছে চাউল, আটা, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুড়া দুধ, সাবান ও মাস্ক।
ছাত্রলীগ নেত্রী রেজোয়ানা হিমেল বলেন, এই মহামারীর মধ্যে নিম্ন এবং মধ্য আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তিন বেলার ডালভাত যোগাতে হিমশিম তাদেরকে খেতে হচ্ছে।
এ অবস্থায় ঈদ আনন্দ যেন তাদের কাছে মাটি না হয়ে যায় সে জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করে তাদের হাতে একটি করে প্যাকেট তুলে দিয়েছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নিজ চোখে দেখেছি মানুষ কতটা কষ্টে সময় কাটাচ্ছে।
সিদ্ধান্ত নিয়েছি টাকা সংগ্রহ করে ঈদের পরও এভাবে অসহায় ও কর্মহীন মানুষের জন্য কাজ করবো।