প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীর গলাচিপায় প্রতিবন্ধী মা ও ছেলেকে মারধর – হাসপাতালে ভর্তি | প্রিয় বরিশাল পটুয়াখালীর গলাচিপায় প্রতিবন্ধী মা ও ছেলেকে মারধর – হাসপাতালে ভর্তি | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

পটুয়াখালীর গলাচিপায় প্রতিবন্ধী মা ও ছেলেকে মারধর – হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে আকলিমা বেগম (৪৫) নামে শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূ ও তার ছেলে আরাফাত হোসেনকে (২৭) মারধর করেছে রুবেল খলিফা (৩০) নামের এক যুবক ও তার সহযোগীরা।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পৌর খেয়াঘাট এলাকায়। পৌরসভার গোডাউন রোডের জহির সিকদারের স্ত্রী আহত গৃহবধূ আকলিমা ও ছেলে আরাফাত। আহত গৃহবধূ ও তার ছেলেকে রাতেই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মনির হোসেন বলেন, মা ও ছেলে আমার চিকিৎসাধীনে দ্বিতীয় তলায় ভর্তি আছে।

হামলাকারী রুবেল পৌরসভার নতুন বাজার এলাকার আলম খলিফার ছেলে। এ ঘটনায় গৃহবধূ আকলিমা বৃহস্পতিবার রুবেলসহ সাত জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। প্রতিবন্ধী আকলিমা বেগম জানান, তার ছেলে আরাফাত ভাড়ায় মোটরসাইকেল চালায়। মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে হামলাকারীদের সাথে তার ছেলে আরাফাতের বিরোধ চলছিল।

বুধবার রাত সাড়ে ১১ টার দিকে পৌর খেয়াঘাট সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে পাকা সড়কের উপরে আরাফাতকে একা পেয়ে পৌরসভার নতুন বাজার এলাকার রুবেল খলিফা (৩০), শাকিল মোশারেফ (২৮), রায়হান (২৫), রিয়াজ (২৫), আরিফ (২২), পারভেজ (২৪) ও আলম খলিফা (৫৫) মারধর করে। মোবাইল ফোনে খবর পেয়ে আকলিমা ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে।

স্থানীয়রা হামলায় আহত মা ও ছেলেকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102