প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছেলের মর্মান্তিক মৃত্যু | প্রিয় বরিশাল বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছেলের মর্মান্তিক মৃত্যু | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছেলের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

 

স্বরূপকাঠি প্রতিনিধি॥ বাবার নামে দোয়া অনুষ্ঠান ও মায়ের সাথে ঈদ করার জন্য বাড়িতে আসার পথে বুধবার দুপুরে শিমুলিয়া – বাংলাবাজার নৌরুটে এনায়েতপুরী নামে একটি ফেরিতে যাত্রীদের ভিরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের ছাত্র শরীফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শরীফ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরমকাঠি গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।এলাকাবাসি সুত্রে জানাগেছে, পড়ালেখার পাশাপাশি শরীফ তার বড় ভাই আলামিনের ঢাকার সাভারের ফার্নিচার ব্যবসা দেখাশুনা করতেন।

তিন ভাই ও দুই বোনের মধ্যে মধ্যে শরীফ সকলের ছোট। মাস খানেক আগে তার পিতা আব্দুল জব্বার মারা যান।

ঈদের পরে তার বারার নামে দোয়া অনুষ্ঠান ও মায়ের সাথে ঈদ উদযাপন করতে বাড়িতে আসার পথে ফেরিতে যাত্রীদের চাপাচাপিতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাড়ি সংলগ্ন মসজিদে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারকের দৃশ্যের সৃষ্টি হয়। পুরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102