প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে দেশে করোনা পরিস্থিতিতে নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত | প্রিয় বরিশাল দেশে করোনা পরিস্থিতিতে নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

দেশে করোনা পরিস্থিতিতে নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২২ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্নস্থানে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ পরবর্তী নগদ অর্থসহ বিভিন্ন মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে নৌবাহিনী। চলমান লকডাউনেও দেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঈদ পরবর্তী মানবিক সহায়তার অংশ হিসেবে শনিবার (২২ মে) খুলনার চালনা, বারণপাড়া, উজবুনিয়া ও বটিয়াঘাটসহ বিভিন্ন এলাকায় কর্মহীন ও অভাবী শ্রমিক, রিকশাচালক, ছিন্নমূল মানুষ ও জেলেদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে নৌবাহিনী। এছাড়া, বরগুনা জেলার নলটুনা, গুটাবাছা, ফুলঝুড়ি, মোকামিয়া, বামনা এবং পিরোজপুর জেলার কাউখালী, শিয়ালকাঠি, বেকুটিয়া এলাকায় এক হাজার ২০০ অসহায় ও দুস্থ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, আটা, ছোলা, লবণসহ দেওয়া হয় নগদ অর্থ।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই মোংলার কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে দেশের সুন্দরবনসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বরিশাল, বরগুনা, বাগেরহাট, খুলনা ও পিরোজপুর জেলার প্রায় সাত হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। পাশাপাশি করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীর সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102