প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৮, আক্রান্ত ১০২৮ | প্রিয় বরিশাল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৮, আক্রান্ত ১০২৮ | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৮, আক্রান্ত ১০২৮

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২২ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৪১তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১৩ জন।
একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮ এবং সুস্থ হয়েছেন ৭৫৯ জন।
২৪ ঘন্টায় গতকালের চেয়ে আজ ১২ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৩৪৮ জন।

করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গত ১৭ মে থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৩ জন এবং ষাটোর্ধ বয়সী ১৬ জন রয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে ৪ জন করে, বরিশাল বিভাগে ১ জন এবং রংপুর ২ জন রয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ৭৮ শতাংশ, শনাক্ত বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৪০ শতাংশ, সুস্থতা কমেছে ৪২ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যু কমেছে ৮ দশমিক ৯৪ শতাংশ।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

গতকাল ১৮ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১৯ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৮ লাখ ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪২ লাখ ৪৭ হাজার ২৫০টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ৫৮ হাজার ১৫৭টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।

মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102